গোয়াইনঘাট প্রতিনিধি

২১ আগস্ট, ২০১৯ ১৫:৪২

গোয়াইনঘাটে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাট থেকে শাহ আলম (৩৪) নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে উপজেলার গুরুকচি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২১ আগস্ট) দুপুরে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেন।

গ্রেপ্তার শাহ আলম উপজেলার খলামাধব এলাকার আহমদ আলীর ছেলে ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে থানার এ এস আই আব্দুল বারেক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গুরুকচি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

আপনার মন্তব্য

আলোচিত