২১ আগস্ট, ২০১৯ ১৮:০৮
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন চত্বর থেকে ওয়ারেন্টভূক্ত ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (২০ আগস্ট) ১১টার দিকে এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকায় আসামি গ্রেপ্তার অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রিপন লাল (২৬)। তিনি দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখোলা,(সুইপার কলোনি) এলাকার দিলীপ লালের ছেলে।
বুধবার (২১ আগস্ট) র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি, (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকায় আসামী গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। অভিযানে হুমায়ুন চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
আপনার মন্তব্য