২৬ আগস্ট, ২০১৯ ১৪:১২
জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচীর আওতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী সোমবার দুপুর ১২টা গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ শাহাব উদ্দিনের সঞ্চালনায় এতে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু সুভাষ চন্দ্র পাল ছানা, আলীরগাও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের, ফতেহপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল হাসান,সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এইচ এম এ মালিক ইমন,আলাউদ্দিন, কামরুল হাসান, আব্দুল মালিক, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তাকিন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, তাজ উদ্দিন, রেজাউল করিম রাজ্জাক,কামাল হোসেন সুবাস দাস।
আরও উপস্থিত ছিলেন, জাফলং পিয়াইন বার্তা সম্পাদক ইমরান হোসেন সুমন, সোহান দে, মুজিবুর রহমান (লাইব্রেরী মুজিব), আফাজ উদ্দিন, রেজাউল করিম রাজ্জাক, ফয়সল আহমদ, জুবের আহমদ, মাসুক আহমদ, সালেহ আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো গোলাম সারওয়ার, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম মহিউদ্দিন মহি, ছাত্রলীগ নেতা সদরুল ইসলাম, আবুল হোসেইন ইমরান আহমদ, গোলাম রেজওয়া রাজীব প্রমুখ।
আপনার মন্তব্য