২৭ আগস্ট, ২০১৯ ১৪:১৭
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেছেন বঙ্গবন্ধুর জীবনাদর্শ হৃদয়ে ধারণ করে সোনার বাংলা গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সরকারী সকল প্রকার সেবাসমূহ ও উন্নয়ন প্রকল্প গুলি জনসম্মুখে সঠিকভাবে উপস্থাপন করতে হবে।
তিনি সোমবার (২৬ আগস্ট) গোয়াইনঘাট উপজেলা যুবলীগ কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক অনুষ্ঠানমালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।
সকাল ১০টায় গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন। এছাড়া বিকেল ৩টায় গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার হতে এক শোক র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনায় মিলিত হয়।
গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ শাহাব উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,বঙ্গবন্ধুর পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে হবে।
প্রধান আলোচকের বক্তব্যে জেলা আওয়ামী যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি) বলেন, রাজপথে মিছিল না দিয়ে জনগণের দোরগোড়ায় যান,জনগণের জন্য সরকারের করা উন্নয়ন প্রকল্পগুলো তদারকি করতে হবে। সরকারী ওষুধ বণ্টনে খোজ খবর নিন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল,বিশেষ আলোচকের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা মাষ্টার ইসমাইল আলী, সুভাষ চন্দ্র পাল ছানা, সাবেক সাংগঠনিক সম্পাদক শামাসুল আলম নূরুল হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন মাষ্টার, ফরিদ আহমদ শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এইচ এম এ মালিক ইমন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তাকিন।
আরও বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, মুজিবুর রহমান (লাইব্রেরী মুজিব), তাজ উদ্দিন, বিধান চন্দ, সোহেল আহমদ, গোলাম করিম শামিম, সুবাস দাস, জিয়াউল ইসলাম চৌধুরী, জুবের আহমেদ, সোহান দে, পিয়াইন বার্তা সম্পাদক ইমরান হোসেন সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. গোলাম সারওয়ার, আফাজ উদ্দিন, ফয়সাল আহমদ, মামুন পারভেজ, কামাল হোসেন, ইজ্জতউল্লাহ, গোলাম করিম শামীম, রাশিদ আলী, মিসবাহ আহমদ, বেলাল আহমদ, সালেহ আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল.
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগনেতা আব্দুল মালিক, যুবলীগনেতা ইমরান আহমদ, ছাত্রলীগনেতা ছদরুল ইসলাম, গোলাম রব্বানী সুমন, আবু তায়েফ, আবুল হোসেন, সাফওয়ান আহমদ, শামীম আহমদ, শাহাদ আহমদ, এনামুল, গোলাম রেজওয়ান রাজিব, নাজিম উদ্দিন, মামুন, শাকিল আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য