৩১ আগস্ট, ২০১৫ ২২:৩৯
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়লেখা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন অরুন কুমার চক্রবর্তী। প্রাক্তন অধ্যক্ষ কাওছার হোসেন অবসরে যাওয়ায় তার স্থলাভিষিক্ত করা হয় অরুন কুমার চক্রবর্তীকে।
৩১ আগস্ট সোমবার অরুন চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ অরুন চক্রবর্তী জাতীয় সংসদের মাননীয় হুইপ মো: শাহাব উদ্দিন এমপি মহোদয়সহ বড়লেখাবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
বড়লেখাবাসীর দীর্ঘদিনের দাবী বড়লেখা ডিগ্রি কলেজ সরকারীকরণ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি দায়িত্ব পালনে শিক্ষকমন্ডলী ছাত্রছাত্রী অভিবাবক মন্ডলী তথা সকলের কাছে দোয়া/আশীর্বাদ প্রার্থী।
অরুণ কুমার চক্রবর্তী ১৯৬০ খ্রি: ৩১ ডিসেম্বর কুলাউড়া উপজেলার সিংগুর বরমচাল গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা স্বর্গীয় অশ্বিনী কুমার চক্রবর্তী ও মাতা সিমন্তিনী চক্রবর্তী। দাম্পত্য জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তিনি ১৯৭৭ সনে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, ১৯৭৯ সনে এইচএসসি, ১৯৮২ সনে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ অনার্স, ১৯৮৩ সনে এমএ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
এছাড়া তিনি আন্তর্জাতিক স্বীকৃত বিশ্বিবিদ্যালয় থেকে ধর্মীয় শাস্ত্রে উপাধিপ্রাপ্ত ও অনাথ শিশু সনদ, দাতব্য চিকিৎসালয়সহ অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত। উল্লেখ্য, অরুন কুমার চক্রবর্তী বড়লেখা ডিগ্রি কলেজে প্রতিষ্ঠা লগ্ন থেকে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এর পূর্বে খন্ডকালীন শিক্ষক হিসেবে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ, কুলাউড়া ডিগ্রি কলেজ, শ্রীপুর সিনিয়র মাদ্রাসা, মুহাম্মদিয়া মাদ্রাসা বড়লেখা ও এশিয়ান বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন।
আপনার মন্তব্য