০১ সেপ্টেম্বর, ২০১৫ ২০:১৮
যুক্তরাজ্যে আছাদ উদ্দিনকে সভাপতি ও ফখরুল ইসলাম জীবনকে সাধারন সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট ২০১৫-১৬ সনের গ্রেটার বড়লেখা এসোসিয়েশনের কার্যকরী কমিটি এবং ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে গত ২৩ আগস্ট ইস্ট লন্ডনে সংগঠনের এক সভা সিনিয়র যুগ্ম আহবায়ক আছাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফখরুল ইসলাম জীবনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সুহেল আহমদ, মিফতাহ আহমদ চৌধুরী প্রিন্স, তাজ উদ্দিন, জুসেল আহমদ, আজিম উদ্দিন, ফয়সল রহমান, ময়নুল ইসলাম, কামরুল ইসলাম, গিয়াস উদ্দিন, ফয়ছল আহমদ, কে.এম.নাসির, মোহাম্মদ আলী, আব্দুল জব্বার, আব্দুল লতিফ, সাজু আহমদ, রুনু মিয়া প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আছাদ উদ্দিনকে সভাপতি, ফখরুল ইসলাম জীবনকে সাধারন সম্পাদক, ফয়সল আহমদকে সাংগঠনিক সম্পাদক ও তাজ উদ্দিনকে করে ৩৯ সদস্য বিশিষ্ট ২০১৫-১৬ সনের গ্রেটার বড়লেখা এসোসিয়েশনের কার্যকরী কমিটি করা হয়।
উপদেষ্ঠা কমিটির সাত সদস্যরা হলেন সাংবাদিক বেলাল আহমদ, সাবেক কাউন্সিলর রাজন উদ্দিন জালাল, জয়নাল চৌধুরী, মোধাব্বির আহমদ মুনিম, শাহিন ইকবাল ও শাহাব উদ্দিন।
নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি আছাদ উদ্দিন ও সাধারন সম্পাদক ফখরুল ইসলাম জীবন বড়লেখার সাবির্ক উন্নয়নে লন্ডনে বসবাসরত বড়লেখাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
আপনার মন্তব্য