নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০১৫ ২০:৪৩

ওসমানী ছিলেন একজন আলোকিত মানুষ: কামরান

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, ওসমানী ছিলেন একজন আলোকিত মানুষ। দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে জেনারেল ওসমানীর মতো মানুষদের দরকার।

বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৯৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার বিকেলে বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে দরগাগেইটস্থ ড. আর কে ধর হলে এ অনুষ্টান অনুষ্টিত হয়।

সভায় বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক আতাউর রহমানের সভাপতিত্বে ও সদস্য আলী আহসান হাবীবের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম। তিনি বলেন, বঙ্গবীর ওসমানী ছিলেন সৎ ও আদর্শের রাজনীতির অগ্রপথিক। আজকের দিনে বঙ্গবীর ওসমানীর মত দেশপ্রেমিক মানুষের বড়োই প্রয়োজন। মহান মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে বাঙালির হাজার বছরের প্রত্যাশিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ লাভে অসামান্য অবদান রেখেছেন ওসমানী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবি মোতাহীর আলী, আরটিভির সিলেট ব্যুরো প্রধান কামকামুর রাজ্জাক রুনু, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিলেট জেলা সহ সভাপতি রোটারিয়ান আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদের সদস্য সচিব মনোরঞ্জন তালুকদার।

বক্তব্য রাখেন- জাহাঙ্গীর আলম, শাহ আলম, অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান, মানবাধিকার কর্মী বাবুল ভৌমিক, লায়ন মিছবাহ উদ্দিন, অ্যাডভোকেট বাবুল মিয়া, শাহানা চৌধুরী হুসনা, হোসেন মো. রাজন, সুমন তালুকদার, আশিকুর রহমান রাব্বানী, হুমায়ুন রশিদ সাথী, আলী আহমদ, হিরন মিয়া, শফিকুল রহমান শফিক, আব্দুর রউফ, শিরিন চৌধুরী, ফারুক আহমদ শিমুল, সায়েদ আহমদ।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মানবাধিকার কর্মী নূর আলী। দোয়া পরিচালনা কারেন মাওলানা মোতাহির আলী।

আপনার মন্তব্য

আলোচিত