সুনামগঞ্জ প্রতিনিধি

০২ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:৫৫

শাল্লায় স্ত্রীকে নির্যাতন মামলায় স্বামী গ্রেফতার

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় স্ত্রীকে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় নারী নির্যাতন মামলায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শাল্লা উপজেলা ভাতগাও গ্রামের বাসিন্দা মহসিন মিয়া (৩০) নামের ওই মহিলার স্বামীকে দিরাই থানা পুলিশকে সাথে নিয়ে শাল্লা থানা পুলিশ বুধবার ভোররাতে দিরাই থেকে গ্রেফতার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগষ্ট শুক্রবার সকাল থেকে টানা ৬ ঘন্টা খুটিতে বেধে স্বামী মহসিন তার আত্মীয়রা সহ স্ত্রী রাহেলা বেগমকে চরম নির্যাতন করে। বর্তমানে তিনি সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় গত ২৮ আগস্ট রাহেলা বেগম স্বামী, ভাসুরসহ ৪জনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দায়ের করেন। বোধবার প্রধান আসামী মহসিন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

শাল্লা থানার ওসি আনিছুর রহমান জানান, স্ত্রীর দায়ের করা মামলার প্রধান আসামি স্বামী মহসিন মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিজান চালাচ্ছে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত