দিরাই প্রতিনিধি

০২ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৫০

দিরাই পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা

দিরাই পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের সাড়ে ১৯ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার পৌরসভা কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষনা করেন, মেয়র আজিজুর রহমান বুলবুল।

মেয়র আজিজুর রহমান বুলবুলের সভাপতিত্বে বাজেট সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর মোশাহিদ মিয়া, নিকেশ চন্দ্র সরকার, নিবেশ রায়, বিশ্বজিত রায়, জয়নুল হক চৌধুরী, ইয়াহিয়া চৌধুরী, মিজানুর রহমান, আবদুল মান্নান, এনামুল হক তালুকদার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম ও পৌরসচিব শাহ ওলিউর রহমান, দিরাই প্রেসক্লাব সভাপতি টিপু সুলতান, সাধারন সম্পাদক জিয়াউর রহমান লিটন, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, আবুল হোসাইন প্রমুখ।

বাজেটে ওয়াটার প্লানটেশন কর্মসুচীতে সর্বোচ্চ ৯ কোটি টাকা ও পৌরভবন নির্মান কাজে ৩ কোটি টাকা বরাদ্ধ ধরা হয়েছে। এছাড়াও এ বাজেটে অবকাটামো উন্নয়ন রাস্তা নির্মান, মেরামত ও সংস্কার. ব্রীজ কালভার্ট নির্মান, পানি নিস্কাশনে ড্রেন নির্মান, নলকুপ স্থাপন, হাটবাজার উন্নয়ন, মার্কেট নির্মান শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুতায়নসহ বিভিন্ন কর্মসুচী রয়েছে।

বাজেট সভায় বক্তব্যকালে মেয়র আজিজুর রহমান বুলবুল বলেন,আমার প্রতিশ্রুতি ছিল পৌরসভাকে দুর্নীতি মুক্ত করা, আধুনিক পৌরসভায় রুপান্তরিত করা ও জনগনের ভোগান্তি দুরীকরন। বিগত দিনে আমি পৌরসভাকে দুর্নীতিমুক্ত করতে পেরেছি, জনগনের দুর্ভোগ লাগবে নৌকাঘাটগুলো উন্মুক্ত করে দেয়া হয়েছে, পৌরসভাকে আধুনিকায়ন করার চেষ্টা করেছি এরই লক্ষ্যে পৌরসভাকে সি গ্রেড থেকে বি গ্রেডে উন্নীত করা হয়েছে, পৌর ভবন নির্মানের লক্ষ্যে ৫২ শতাংশ ভুমির মধ্যে আমার নিজস্ব ১৭ শতাংশ ভুমি দান করেছি, বিশুদ্ধ পানি সরবরাহ কর্মসুচী বাস্তবায়ন কেন্দ্র নির্মানে আমি নিজস্ব ১ একর ভুমি দান করেছি।

তিনি আরো বলেন, কিছুদিনের মধ্যেই ভবন ও ওয়াটার প্লানটেশনের টেন্ডার আহবান করা হবে। ইতিমধ্যে রাজস্ব আদায় বেড়েছে, সবকটি ওয়ার্ডে সড়ক যোগাযোগ হয়েছে। যতটুকু সফল হয়েছি সাবেক মন্ত্রী এলাকার সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের সহযোগীতায় হয়েছি, আর যতটুকু ব্যর্থ হয়েছি আমার জন্যে হয়েছি, আমার বিশ্বাস অচিরেই দিরাই পৌরসভা আধুনিক পৌরসভায় রুপান্তরিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত