বড়লেখা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:০৯

বড়লেখায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখায় ৩দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর এ মেলার উদ্বোধন করেন।

মেলার উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো: নাছির উল্লাহ খানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা: প্রণয় কুমার দে, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা:আশরাফুল আলম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, পৌর কাউন্সিলর মোহাম্মদ তাজ উদ্দিন, ইনফো সরকার টেকনিশিয়ান সাইফুল ইসলাম অপু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত