০৬ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৩২
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি নীতি-আদর্শহীন। কেউ ক্ষমতাসীন হতে ধর্ম নিয়ে ব্যবসা করে। কেউ ক্ষমতায় ঠিকে থাকতে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে।
আওয়ামীলীগ-বিএনপি একে অপরের বিরুদ্ধাচরণ করলেও লুটপাটে দু'দলই এক। এদেরকে বাদ দিয়ে সিপিবি-বাসদের নেতৃত্বে বাম গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ক্ষমতাসীন করতে হবে। গতকাল শনিবার বিকেলে বানিয়াচংয়ের জনসভায় তিনি এসব কথা বলেছেন।
স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা সিপিবি ও বাসদ এর যৌথ আয়োজনে সভা হয়। কমরেড মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও কমরেড এমদাদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন কমরেড বজলুর রশিদ ফিরোজ, কমরেড পীযূষ চক্রবর্তী, কমরেড এডভোকেট জুনায়েদ আহমেদ, কমরেড নুরুল হুদা চৌধুরী, কমরেড লোকমান আহমেদ তালুকদার, কমরেড ইমদাদুল হোসেন খান, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি মাহমুদা খাঁ, ছাত্রফ্রন্টের সেক্রেটারি তৌহিদুর রহমান পলাশ প্রমুখ।
আপনার মন্তব্য