ডেস্ক রিপোর্ট

০৬ সেপ্টেম্বর, ২০১৫ ২০:৩৫

সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের পুস্পস্তবক অর্পণ

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সিলেট জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট শেখ মকলু মিয়া, সিলেট মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

পুস্পস্তবক অর্পন শেষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ- সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব হোসেন খান, জেলার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, মহানগর শাখার সাধারণ সম্পাক দেবাংসু দাস মিঠু-কে নিয়ে সিলেট মহানগর ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সকল নেতৃবৃন্দকে সাংগঠনিক দিক নির্দেশনা প্রদান করেন।

 

আপনার মন্তব্য

আলোচিত