০৬ সেপ্টেম্বর, ২০১৫ ২১:৪৭
আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, ২০১৯ সালের আগে এদেশে আর কোন জাতীয় নির্বাচন হবে না, এর মধ্যে বিএনপি নামক কোন দলের অস্তিত্ব থাকবে না, এখনই দল বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে পড়েছে। মায় কয় এক কথা আর পোলায় কয় আরেক কথা, খালেদা জিয়া ও তারেক রহমানের মধ্যেই সমন্বয়হীনতা। বিএনপি রাজনীতি করতে হলে জামায়াত ছাড়তে হবে।
তিনি আরোও বলেন,১৫ই আগষ্টে বঙ্গবন্ধু কে হত্যা করার পর এদেশে নানান রকম সরকার এসেছে ।জেনারেলদের সরকার জনগনের কষ্ট বুঝেনা।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিলো, পাকিস্তানের সহযোগিতা করে পরবর্তীতে যুদ্ধাপরাধীদের সামনে নিয়ে এসেছিলেন। ব্ঈেমানের দল পাকবাহিনীর সাথে হাত মিলিয়ে এ অঞ্চলে তৎকালীন জননন্দিত চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী কে হত্যা করেছিলো ।আমাদের বিরুদ্ধে এখন যারা বড় বড় কথা বলেন,তাদের বাপ চাচার দিকে তাকিয়ে দেখেন তারা কি ছিলো। আওয়ামীলীগ চাইলে এখনও মরনোত্তর বিচার দাবি করতে পারে । এসময় তিনি আরোও বলেন মুক্তিযোদ্ধের চেতনার সরকার দলমতের উর্ধেŸ উঠে উন্নয়ন করে যাচ্ছে।আমার বয়স হয়েছে অনেক,আল্লাহ হায়াৎ দিলে এ সরকারের আমলেই দিরাই-শাল্লার আর কোন ঘর অন্ধকার থাকবেনা ।
তিনি রোববার বিকেল ৪ টায় উপজেলার তারাপাশা ও মিলনগঞ্জ বাজারে সাড়ে আট কিলোমিটার পল্লীবিদ্যুতায়ন লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় আওয়ামীলীগের প্রবীননেতা সৈয়দ তহুর আলীর সভাপতিত্বে ও চাঁন মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আশরাফুল আলম খান, এএসপি দিরাই সার্কেল ছুরত আলম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সম্পাদক মোশারফ মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের আহবায়ক রঞ্জন রায়,কুলঞ্জ ই্উপি চেয়ারম্যান আবদুল আহাদ,ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী,সদ্য আওয়ামীলীগে যোগদানকারী রোটারিয়ান কফিল উদ্দিন বাবলু,হাবিবুর রহমান চৌধুরী,যুবলীগ নেতা হুমায়ুন রশিদ লাভলু, একরার হোসেন, আফজল হোসেন,ইউপি সদস্য এওর মিয়া প্রমুখ। বিদ্যুত লাইন উদ্বোধনী অনুষ্টানে তারাপাশা গ্রাম বাসীর পক্ষে মানপত্র পাঠ করেন দেলোয়ার হোসেন।
আপনার মন্তব্য