নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০১৫ ১১:৪৪

রাজন হত্যা মামলা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর

সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলা মহানগর হাকিম আদালত থেকে সিলেট মহানগর দায়রা জজ আদালতে স্থাান্তর করা হয়েছে। একইসঙ্গে মামলার পরবর্তী তারিখ ১৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। আজ সিলেট মহানগর হাকিম সাহেদুল করিম এই নির্দেশনা দেন।

যদিও রাজন হত্যার ঘটনা দেশব্যাপী আলোচনায় উঠে আসার পর থেকেই মামলাটি দ্রুত বিচার ট্রাইবুন্যালে নিষ্পত্তির ঘেষণা দিয়ে আসছেন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ চাঞ্চল্যকর এই মামলার নির্ধারিত তারিখে কামরুলসহ পলাতক ৩ আসামী ছাড়া বাকী ১০ আসামীকে আদালতে হাজির করা হয়েছিলো।

সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের এপিপি রাশিদা সাঈদা খানম জানিয়েছেন, মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে এ মামলার চার্য গঠনসহ পরবর্তী কার্যক্রম চলবে।

এদিকে রাজনের বাবা আজিজুর রহমান আসামি কামরুলকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে শংকা প্রকাশ করেছেন।

যদিও সম্প্রতি এই মামলার অন্যতম আসামী কামরুল ইসলামকেও ফিরিয়ে দিতে সম্মত হয়েছে সৌদি সরকার। তাকে দ্রুতই ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাজন হত্যার পরপরই কামরুল ইসলাম সৌদিতে পালিয়ে যায়।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাওয়ে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। রাজনকে নির্যাতের ভিডিওচিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয় ঘাতকরা। সেই ভিডিও দেখে দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে।

দেশব্যাপী সমালোচার মুখে টনক নড়ে পুলিশ প্রশাসনের। জনতার সহায়তার একে একে গ্রেপ্তার করা হয় এ ঘটনায় জড়িতদের। গত ১৬ আগস্ট আলোচিত এই হত্যা মামলায় ১৩ জনকে আসামীকে অভিযোগপত্র প্রদান করে মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযোগপত্রে আসামীদের মধ্যে ১০ জনকে গ্রেফতার ও তিন জনকে পলাতক দেখানো হয়।

আদালতের নির্দেশে পলাতক তিন আসামী কামরুল তার ভাই শামীম ও পাভেলের মালামালও জব্দ করেছে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত