০৭ সেপ্টেম্বর, ২০১৫ ১২:২৫
সিলেট নগরীর বালুচরে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করেনি কোনো পক্ষই। সোমবার দুপুর দুপুর ১২ টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
রোববার রাতে ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি হিরণ মাহমুদ নিপু ও ছাত্রলীগ নেতা সায়েফ গ্রুপের গেলাগুলিতে ৭ জন আহত হন। আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজামউদ্দিন চৌধুরী।
রোববার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন-মুহিন, আরাফাত ও মঈনুল রয়েছেন।
স্থানীয় একটি সূত্র জানায়, ছাত্রলীগ নেতা সায়েফ দীর্ঘদিন এলাকা থেকে বিতাড়িত ছিলেন। রোববার রাতে তিনি দলবল নিয়ে বালুচর এলাকায় প্রবেশের চেষ্টা চালান। এ সময় জেলা ছাত্রলীগে সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপে কর্মীরা বালুচর পানির ট্যাংকির নিচে অবস্থান করছিলেন। সায়েফ গ্রুপের নেতা-কর্মীরা রাত সাড়ে ১০টার দিকে বালুচরে ঢোকার চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আহত ৭ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে ছররা গুলির আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান শাহপরান থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী। এ ঘটনায় সোমবার দুপুর ১২ পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান ওসি। কাউকে গ্রেফতার করা যায়নি বলেও জানান তিনি।
আপনার মন্তব্য