০৮ সেপ্টেম্বর, ২০১৫ ১৭:৩৫
সিলেটের নগরীর পাঠানটুলায় রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তারক্ষী ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হাসপাতালে প্রবেশ নিয়ে এক ছাত্রলীগ কর্মীকে নিরাপত্তাকর্মীরা মারধর করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হাসপাতালে ব্যাপক ভাংচুর ছাত্রলীগ ছাত্রলীগ।
মঙ্গলবার দুপুরে হাসাপাতালের ইমার্জেন্সি বিভাগে সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে ছাত্রলীগকর্মী সাফায়েত তার এক আত্মীয় মহিলাকে নিয়ে হাসপাতালে যান। এসময় রোগীর সাথে তিনি ইমার্জেন্সি বিভাগের ঢোকার চেষ্টা করলে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা বাধা দেয়।
তর্কাতর্কির একপর্যায়ে হাসপাতালের গার্ডরা মিলে সাফায়েতকে মারধর করে। খবর পেয়ে আরো কয়েকজন ছাত্রলীগ কর্মী হাসপাতালে হাজির হলে নিরাপত্তারক্ষীদের সাথে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে ছাত্রলীগ কর্মী সাফায়েত, রাজু, আহমদ হোসেন, সাব্বীর ও সাফকাতসহ আরো কয়েকজ আহন হন বলে জানা গেছে।
এসময় ছাত্রলীগকর্মীরা হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়।
তবে ছাত্রলীগ কর্মীরা অভিযোগ করেছেন, সাফায়েতের উপর হামলার খবর শুনে তারা হাসপাতালে গিয়ে অধ্যক্ষ নাজমুল ইসলামের কাছে বিচারপ্রার্থী হলে তিনি তাদের সাথে দুর্ব্যবহার করেন। ছাত্রলীগ নেতাকর্মীরা অধ্যক্ষ নাজমুল ইসলামের অপসারণ দাবি করেছে।
সংঘর্ষ ও ভাংচুরের খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জালালাবাদ থানার সহকারী কমিশনার কামরুল হাসান জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার মন্তব্য