নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০১৫ ২০:৪১

নগরীতে স্কুলছাত্রীকে মারধর: প্রতিবাদে অবস্থান ও সমাবেশ

সিলেট নগরীতে প্রকাশ্যে রাস্তায় স্কুলছাত্রীকে মারধর, দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে অবস্থান ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করে যৌন হয়রানি নির্মুলকরণ নেটওয়ার্ক জেলা শাখা।

সমাবেশে বক্তারা সম্মিলিতভাবে নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহবান জানান।

সংগঠনের আহবায়ক ফারুক মাহমুদের সভাপতিত্বে ও মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, কবি ও সাহিত্যিক একে শেরাম, ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুর রহমান, জাতীয় মহিলা আইনজীবী সমিতি সিলেটের বিভাগীয় প্রধান অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, সমকাল সিলেটের ফটো সাংবাদিক ইউসুফ আলী, অধিকার সিলেটের কো-অডিনেটর মুহিবুর রহমান, ব্যবসায়ী আনোয়ার হোসেন সুমন, সৈয়দা শামীম আরা, শেখ তোফায়েল আহমদ শেপুল, আলী আহসান হাবীব, শাহ আলম, রবিউল ইসলাম, কুহিনুর বেগম, আব্দুল্লাহ, তরিকুল ইসলাম, শারমিন আক্তার তান্নি, শহীদ আহমদ খান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত