০৯ সেপ্টেম্বর, ২০১৫ ০৩:১৬
সিলেট জেলা ফুটবল ও হকি দলের প্রাক্তন খেলোয়াড় ইনাম আলী এমবিই-কে সম্মাননা স্মারক দিয়েছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে সিলেট জেলা জেলা স্টেডিয়ামে তাঁর সম্মানার্থে সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি’র পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি হাজী এম.এ.সাত্তার, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি সালাহউদ্দিন আহমদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাজী এম.এ. মতিন, লোটো এর ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল আহমদ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী ও সৈয়দ তকরিমুল হাদী কাবী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ এ.কে.এম.মাহমুদ ইমন ও ক্রীড়া সংগঠক আবেদ সুলতান চৌধুরী তারেক প্রমুখ।
উল্লেখ্য, ইনাম আলী এমবিই সিলেট জেলা ফুটবল ও হকি দলের প্রাক্তন খেলোয়াড়ের পাশাপাশি তিনি ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও ব্রিটিশ কারী এ্যাওয়ার্ড এর ফাউন্ডার।
আপনার মন্তব্য