সিলেটটুডে ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:৪৩

শ্রীমঙ্গলে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীর সঙ্গে অশালীন আচরনের অভিযোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলামের বিরুদ্ধে একই স্কুলের ছাত্রীর সঙ্গে আশালীন আচরনের অভিযোগ উঠেছে। গত ২ সেপ্টেম্বর স্কুলের মধ্যেই বিদ্যালয়ের মধ্যেই ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের ঘটনা ঘটে বলে জানা গছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকের বদলিসহ দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেন। এ অবস্থায় বুধবার বিদ্যালয়ের অন্যরা শিক্ষকরা জরুরী বৈঠক করেন।

বৈঠকে অভিযুক্ত শিক্ষকের উপর সজাগ দৃষ্টি রাখার জন্য প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদের নির্দেশ দিয়েছেন।

প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে মোবাইল ফোনে জানান, ছাত্রীর অভিযোগ পেয়ে বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে দিয়েছি। পাশাপাশি অন্যান্য শিক্ষকবৃন্দকে অভিযুক্ত শিক্ষকের প্রতি সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক জহিরুল ইসলামের বিরুদ্ধে অশালীন আচরনের অভিযোগ এনে প্রধান শিক্ষকের কাছে নালিশ করেন অষ্টম শ্রেনীর এক ছাত্রী। এ অবস্থায় অভিযুক্ত জহিরুল ইসলাম অনাকাঙ্খিত ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন।

একই স্কুলে আগের বার চাকুরির সময়ও তার বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা তাকে বদলির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ করেন।

তবে অভিযুক্ত শিক্ষক জহিরুল ইসলাম ছাত্রীর সঙ্গে অশালীন আচরনের অভিযোগ অস্বীকার করে জানান, ক্লাশে অমনোযোগী থাকায় ছাত্রীকে মার্কার প্যান দিয়ে মাথায় হালকা খোঁচা দিয়ে মনোযোগী হতে বলেছিলাম। পরে এই ঘটনার জন্য ছাত্রীর কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানান।

আপনার মন্তব্য

আলোচিত