সিলেটটুডে ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০১৫ ১৪:০০

শনিবার সিলেট আসছেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারি সফরে ১৯ সেপ্টেম্বর শনিবার সিলেট আসবেন । ওই দিন সকাল পৌনে ১০টার দিকে তিনি বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছবেন।

সকাল ১১টায় দক্ষিণ সুরমা মোল্লারগাঁও ইউপি খালেরপাড়স্থ পাবলিক লাইব্রেরীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর ১২টায় নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মরহুম আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এরপর ওই দিন বিকাল ৩টায় ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

আপনার মন্তব্য

আলোচিত