নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:৩০

‘সুরমা তুমি দিয়েছ অশেষ! তোমাকে পুষ্প অভিনন্দন’

‘দখল দূষণ অবহেলায় আমরা যেনো নদীকে অসম্মান না করি’,  'সুরমা তুমি দিয়েছ অশেষ! তোমাকে পুষ্প অভিনন্দন' ইত্যাদি শ্লোগানে সিলেটের সুরমা নদীতে পূষ্পার্ঘ অর্পণ করে নদীকে সম্মাননা জানানো হয়েছে।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীর চাঁদনীঘাটে পুষ্পার্ঘ অর্পণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অঙ্গিকার বাংলাদেশ’।
প্রতিবছর সেপ্টেম্বরের শেষ ছুটির দিনে নদী দিবস পালন করা হলেও এবছর ঈদের কারণে শুক্রবার ১৮ সেপ্টেম্বর এই কর্মসূচী পালিত হয়।

বুড়িগঙ্গা, যমুনা, মেঘনা সুরমাসহ দেশের বিভিন্ন নদনদীর বিশটি পয়েন্টে পুষ্পার্ঘ অর্পণ করে নদীকে সম্মান প্রদর্শন করে অংগীকার বাংলাদেশ।

সুরমা নদীতে পুষ্পার্ঘ প্রদান অনুষ্ঠানে অঙ্গিকার এর সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বাপা, ভূমি সন্তান, প্রাধিকারের সদস্যরা।

পুষ্পার্ঘ অর্পনের আগে সমাবেশে বক্তব্য রাখেন অংগীকার এর বিভাগীয় সমন্বয়ক মঈনুদ্দিন জালাল, ব্যারিষ্টার আরশ আলী, কবি তুষার কর, বাপা’র সিলেট শাখার সাধারন সম্পাদক আব্দুল করি কি, অধ্যাপক নাজিয়া চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, মনুষ্যসৃষ্ট দুষন, নদীদখল ও অপরিকল্পিত নদীশাসনের কারনে দেশের নদনদীগুলোর অস্তিত্ব হুমকির মুখে।

তাই সাধারন মানুষের সচেতনতার পাশপাশি নদী বাঁচাতে সরকারের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

আপনার মন্তব্য

আলোচিত