১৯ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:৫২
মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ও ফাঁস হওয়া প্রশ্নে ভর্তি পরীক্ষার ফলাফল বর্জনের দাবিতে ২০১৪-১৫ ব্যাচের মেডিকেল শিক্ষার্থীরা শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে।
এসময় উপস্থিত ছিলেন, মুখপাত্র তাহমিদ হাসান, বিপ্লব দে, নিরুপন প্রাঙ্গন, তারিফ বিন সালেহ, উত্তম কুমার, রিয়াদ প্রমুখ।
মানববন্ধন চলকালীন সভায় বক্তারা বলেন, পরীক্ষার আগমুহুর্তে ওয়াটস অ্যাপ ও ভাইবারের মাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। পরের দিন সকালে পরীক্ষায় হুবহু প্রশ্ন আসে। ২০০৬ সালের পর এইবার এত বড় মাত্রায় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। যারা দিনে ১৭-১৮ ঘন্টা পড়াশুনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল, তারা আজ পরাজিত হয়ে গেছে অসৎ লোকের অর্থশক্তির কাছে। তাদের স্বপ্নের সাথে করা হয়েছে প্রতারণা।
শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্য খাতে চলে আসা এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান এবং আমাদের প্রাণের দাবি ফাঁসকৃত প্রশ্নে নেয়া পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়া হোক। "বাচাঁনো হোক স্বপ্ন এবং পরিশ্রমকে"।
আপনার মন্তব্য