২২ সেপ্টেম্বর, ২০১৫ ২১:৪৬
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিলেটের নারী উদ্যোক্তা ও সিলেট উইমেন্স চেম্বারের সভানেত্রী স্বর্নলতা রায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১১৯ ব্যবসায়ীর প্রতিনিধি দলের অন্তর্ভুক্ত হয়েছেন স্বর্নলতা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে স্বর্নলতা ছাড়াও সিলেট এবং সুনাগঞ্জের আরো দুই ব্যবসায়ী শামীম আহমদ রাসেল এবং সুজীব রঞ্জন দাসেরও নাম রয়েছে।
সেপ্টেম্বর মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার এস এম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় ১১৯ ব্যবসায়ীর নাম এই সফরে অন্তর্ভুক্ত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়।
সিলেট ওমেন্স চেম্বারের সভানেত্রী স্বর্ণলতা রায় ব্যবসা চালানোর পাশাপাশি নিজেকে জড়িত রেখেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে অভিভূত স্বর্ণলতা বলেন, এর আগেও যুক্তরাষ্ট্র ভ্রমণ করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সফরসঙ্গী হতে পারাটা খুব আনন্দের। এই সফরে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সাথে কথাবার্তা এবং তাদের ব্যবসার চিন্তাধারার ব্যাপারে অনেক অভিজ্ঞতা অর্জন হবে।
প্রধানমন্ত্রীর অপর সফরসঙ্গী হিসেবে সিলেটের ব্যবসায়ী ও এফবিসিসিআই এর পরিচালক শামীম আহমদ রাসেলের নাম রয়েছে। শামীম আহমদ গোলাপগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি।
আপনার মন্তব্য