২৩ সেপ্টেম্বর, ২০১৫ ১২:৫৯
সিলেট আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সিলেটের কুখ্যাত ডাকাত হাবিবুর রহমান ওরফে হবিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি থানার একটি ডাকাতি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
হবি ডাকাত সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বড়কাপন এলাকার মৃত তজমুল আলীর ছেলে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন তাকে গ্রেফতারের তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, হবির নামে কোতোয়ালি, এয়ারপোর্ট, শাহপরান, জালালাবাদসহ বিভিন্ন থানায় প্রায় অর্ধডজন মামলা রয়েছে।
আপনার মন্তব্য