নিউজ ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:৫৫

নগরীতে বৈদ্যুতিক লাইনে জড়িয়ে হকারের মৃত্যু

সিলেট নগরীর জালালালাবাদ পার্কের সামনে চোরাই বিদ্যুতের তারে জড়িয়ে মুজিবুর রহমান (৩৫) নামে এক হকার মারা গেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মুজিবুর সিলেট ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার বুরুঙ্গা এলাকার রইছ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্কের সামনে ফুটপাতে কাপড়ের ব্যবসা করেন মুজিব। প্রতিদিনের মতো বিদ্যুতের চোরাই লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্ত ‍ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত