২৪ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:২৩
মিনা ট্র্যাজেডির দিনে পদদলিত হয়ে সুনামগঞ্জের এক মহিলা হাজি নিহত হয়েছেন। নিহতের নাম জুলিয় হুদা(৪৮)। সঙ্গে থাকা নিহতের স্বামী বদরুল হুদা মুকুল সৌদি আরব থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এ খবর তার ছোট ভাই খায়রুল হুদা চপল কে নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল জানান, ভাবি জুলিয় হুদা(৪৮), তার তার স্বামী বদরুল হুদা মুকুল, জুলিয়া হুদার বড় বোন আফিয়া খাতুন সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যান। বৃহস্পতিবার মিনায় পাথর নিক্ষেপ করে ফেরার সময় পদদলিত হয়ে নিহত হয়েছেন। আর নিহতের বড় বোন আশংকাজনক অবস্থায় একটি হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
আপনার মন্তব্য