সিলেটটুডে ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০১৫ ১৪:০১

র‍্যাবের অভিযানে হেরোইন উদ্ধার

র‍্যাপিড একশন ব্যাটালিয়ান-৯ (র‍্যাব) এর এক অভিযানে ক্বীনব্রীজ এলাকা থেকে হেরোইন উদ্ধার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‍্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এএসপি’র প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে র‌্যাব- ৯, স্পেশাল কোম্পানী, (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি পংকজ কুমার এর নেতেৃত্বে এসএমপি‘র কোতয়ালী থানাধীন ‘‘ক্বীন ব্রীজ’’ এলাকায় অভিযান পরিচালনা করে ক্বীন ব্রীজ সংলগ্ন জালালাবাদ পার্ক এর গেইটের সামনে রাস্তার উপর পৌছলে কতিপয় লোক দৌড়িয়ে পালিয়ে যায় এবং রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় ২৯৯ পুরিয়া হেরোইন যার ওজন ২৯ গ্রাম উদ্ধার করে।

আপনার মন্তব্য

আলোচিত