সুনামগঞ্জ প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০১৫ ২২:২৮

মিনা ট্র্যাজেডি: সুনামগঞ্জের নিহত মহিলা হাজির দাফন হবে সৌদি আরবেই

মিনা ট্র্যাজেডির দিনে পদদলিত হয়ে সুনামগঞ্জের নিহত মহিলা হাজি জুলিয়া হুদাকে সৌদি আরবে জানাযার নামাজ শেষে সে দেশেই দাফন কারর সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। শুক্রবার সন্ধ্যায় নিহতের সুনামগঞ্জ হাজিপাড়াস্থ বাসায় তার ভাসুর নুরুল হুদা মুকুট একথা জানান। 

এদিকে নিহেতর বড় বোন আফিয়া চৌধুরী সে দেশের হাসপাতালে আইসিইউতে রয়েছেন। এখনো তিনি আশংকা মুক্তনন বলে পরিবার সূত্রে জানা যায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার মিনায় পাথর নিক্ষেপ করে ফেরার সময় পদদলিত হয়ে নিহত হয়েছেন ৩সন্তানের জননী জুলিয়া হুদা।

নিহতের বড় ছেলে নজরুল হুদা মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। একই অবস্থা পরিবারের অন্য সদস্যেরও।

আপনার মন্তব্য

আলোচিত