নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০১৫ ১৪:১৭

সিলেটে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানববন্ধন ও মিছিল

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনঃ পরীক্ষার দাবিতে সিলেটে মিছিল ও মানববন্ধন করেছে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর প্রকাশের পর থেকেই তারা বিক্ষোভ ও আন্দোলন চালিয়ে আসছে।

এর মধ্যে ঈদুল আযহার কারণে কয়েকদিন আন্দোলন স্থগিত থাকলেও ঈদের পর আজ রবিবার তারা আবারো নগরীতে বিক্ষোভ করে।

ফাঁস হওয়া প্রশ্নপত্রের মাধ্যমে নেওয়া পরীক্ষায় হাতুড়ে ডাক্তার তৈরি হবে দাবি করে শিক্ষার্থীরা জানায়, এই ফলাফল বাতিল না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে। হাজারো শিক্ষার্থীর সারা জীবনের স্বপ্ন ও প্ররিশ্রম যাতে নষ্ট না হয় সেজন্য তারা মেডিকেল ভর্তির পুনপরীক্ষা দাবি করে।

বিক্ষোভ কর্মসূচীতে অন্যান্যের মধ্য অংশ নেয় বিপ্লব দে, প্রাঙ্গন, নাদিয়া জামান সাবরিনা, জান্নাতুল ফেরদৌস বর্ষা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত