২৭ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:৪৮
নগরীতে সন্ধ্যারাতে সাংবাদিকের শিহাবের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির সিলেট ব্যুরো প্রধান ও ইমজা, সিলেটের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাবের বাসায় চুরি ঘটনা ঘটে।
এসময় চোর একটি ল্যাপটপ, মাটির ব্যাংকে গচ্ছিত টাকা, দামি কাপড়-চোপড়, শিহাবের পাসপোর্ট নিয়ে যায়। ফ্রিজ খোলো কোরবানির মাংসও নিয়ে যায় চোর।
জানা যায়, নগরীর কুমারপাড়া ঝর্ণারপাড়-৮৯/সি বাসায় ভাড়া থাকের শিহাব। ঈদের ছুটিতে শিহাবের স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে গেছেন। রোববার বিকেলে শিহাব পেশাগত কাজে খাদিম এলাকায় যান। রাত ৯ টার দিকে বাসায় ফিরে দেখেন তার বাসার ফটকের গ্রিল ভাঙ্গা ও পুরো বাসা তছনছ।
শাহাব উদ্দিন শিহাব জানান, বাসায় ঢুকে তিনি দেখেন তার ব্যক্তিগত ল্যাপটপ, মাটির ব্যাংকে গচ্ছিত টাকা, দামি কাপড়-চোপড় এবং ব্যক্তিগত পার্সপোর্টটি উধাও। ফ্রিজে রক্ষিত কোরবানির মাংসও নেই।
চুরির খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্বথলে উপস্থিত হন সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ।
আপনার মন্তব্য