নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০১৫ ১০:৪৮

সিলেটে মেডিকেল ভর্তিচ্ছুদের আন্দোলনে পুলিশের বাধা

সিলেটে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিয়েছে পুলিশ। আজ (সোমবার) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রংগনের রাস্তার পাশে অবস্থান নিতে গেলে পুলিশ তাদের সরে যেতে বলে। আজ তাদের মানববন্ধন ও মিছিল করার কথা ছিলো।

শিক্ষার্থীদের অভিযোগ, ঈদের পর ২৭ সেপ্টেম্বর থেকে শান্তিপূর্ন কর্মসূচী শুরু করেন তারা। রোববারও শান্তিপূর্ণ আন্দোলন করেছে তারা। কোনোরূপ উষ্কানি ছাড়াই পুলিশ তাদের কর্মসূচী পালন করতে বাধা দিচ্ছে।

আন্দোলনকারী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বর্ষা জানান, আজ শহীদ মিনার প্রাংগনে মানববন্ধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করার কর্মসূচী ছিলো তাদের।

শেষে শহীদ মিনারের ভেতরে কর্মসূচী কথা জানালেও পুলিশ তাদের বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তারা।

সকল শিক্ষার্থীদের সেখান থেকে সরে যেতে বাধ্য করছে বলে জানিয়েছেন অন্দোলনকারীরা।

গত ১৮ সেপ্টেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু এর আগে রাতেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। অভিযোগ, মুহুর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এ ঘটনা ধামাচাপা দিতে তরিঘড়ি করে ফলাফল প্রকাশ করা হবে বলে অভিযোগ উঠে।

এরপর থেকে পরীক্ষা বাতিল ও পূন:পরীক্ষার দাবিতে শান্তিপূর্ন আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য

আলোচিত