২৮ সেপ্টেম্বর, ২০১৫ ২২:৪৮
ফাইল ছবি
সিলেটের পর্যটনকেন্দ্র জাফংলয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু ঘটেছে। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। নিহত পর্যটকের নাম ইব্রাহিম আলী (২২)।
তিনি কুমিল্লা জেলার বরুরা থানা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। ঈদের ছুটিতে তাদের ষোলোজনের একটি দল সিলেটে বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পানিতে নেমে গোসল করার সময় তিনি ডুবে যান। অনেক খোজাখুজিঁর পর স্থানীয়দের সহায়তায় বিকেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাত সাড়ে ৮ টার দিকে ইব্রাহিমের স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করে। এদিকে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ডিউটি অফিসার।
এর আগে, গত ঈদুল ফিতরের ছুটিতে জাফলং বেড়াতে এসে আরো দুই পর্যটকের মৃত্যু হয়েছিল।
আপনার মন্তব্য