নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০১৫ ০৯:৫২

ওসমানী মেডিকেলের ফটকে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভর্তি শুরু

ওসমানী মেডিকেল কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৮ টা থেকে তারা মেডিকেল কলেজের ফটকে অবস্থান দিয়ে শ্লোগান দিতে থাকে। ফটকে পৌছার আগে পুলিশ বাধা দিলে পুলিশী বধা উপেক্ষা করেই অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এদিকে, সকাল থেকেই শুরু হয়েছে ওসমানী মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম। ভর্তি প্রক্রিয়া বন্ধের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ফটকে অবস্থান নিলেও কলেজের ভেতরে ভর্তি কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

একদিকে ভর্তি কার্যক্রম অপরদিকে ভর্তি কার্যক্রম বন্ধের দাবিতে আন্দোলন এই দু'য়ে ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৮ সেপ্টেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু এর আগে রাতেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। মুহুর্তেই তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এ ঘটনা ধামাচাপা দিতে তরিঘড়ি করে ফলাফল প্রকাশ করা হয়।

এরপর থেকে পরীক্ষা বাতিল ও পূন:পরীক্ষার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

তবে আন্দোলনকারীদের দাবি আমলে না নিয়ে আজ থকে শুরু হয়েছে মেডিকেল জলেজে ভর্তি কার্যক্রম।

আন্দোলনকারী শিক্ষার্থী বিপ্লব জানান, মেডিকেল কলেজের পরীক্ষার ফলাফল বাতিল করে পুণরায় পরীক্ষার তারিখ ঘোষণার পূর্ব পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। তাদের আজকের কর্মসূচীতেও পুলিশ বাধা প্রদান করেছে বলে অভিযোগ করেন বিপ্লব।

আপনার মন্তব্য

আলোচিত