বড়লেখা প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:৩৩

হুইপ শাহাব উদ্দিনের সাথে টি স্টাফ এসোসিয়েশনের মতবিনিময়

জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপির সাথে রবিবার রাতে হুইপের বড়লেখাস্থ বাসভবনে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেছেন।

এ সময় এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, সহ সাধারণ সম্পাদক দীপক কুমার ধর, আক্তার হোসেন মিন্টু, কোষাধ্যক্ষ এএইচএম জাফর চৌধুরী, প্রচার সম্পাদক আমিনুর রহমান আমিন, জুড়ী সার্কেলের সম্পাদক আহমদ হোসেন চৌধুরী ছাড়াও জুড়ী ভ্যালির ১৪টি চা বাগানের ইউনিট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে নেতৃবৃন্দ এসোসিয়েশনের বিদ্যমান সমস্যা তুলে ধরে তা নিরসনে উদ্যোগ নিতে হুইপের সুদৃষ্টি কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত