হবিগঞ্জ প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:৪৪

হবিগঞ্জে বিশেষ অভিযান, ১৯ আসামী গ্রেফতার

হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১৯ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযানকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মাঝে ১৫ জন পরোয়ানাভুক্ত এবং ৪ জন নিয়মিত মামলার আসামী।

জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মর্তুজা জানান, জেলার মাধবপুর থানায় ৬ জন, বাহুবল থানায় ১ জন, নবীগঞ্জ থানায় ৬ জন, বানিয়াচং থানায় ৪ জন এবং আজমিরীগঞ্জ থানায় ২ জন আসামী গ্রেফতার করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত