কমলগঞ্জ প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর, ২০১৫ ১৩:৪৩

কমলগঞ্জে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আরোহি আহত

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী।

মঙ্গলবার রাত ৮ টায় মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর-চাতলাপুর চেকপোষ্ট সড়কের কানিহাটি চা বাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগান এলাকা থেকে শমশেরনগর ফেরার পথে কানিহাটি চা বাগানের সড়কের বাঁক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন মোটরসাইকেল চালক সন্তোষ গোয়ালা (৩০) ও আরোহী মানিক শেখ।

দুর্ঘটনায় দু'জন গুরুতর আহত হলে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্তোষ গোয়ালা মারা যান। আহত মানিক শেখের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত