৩০ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:৫৯
মৌলভীবাজারের বড়লেখায় ৩০ সেপ্টেম্বর বুধবার ভোররাতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জামাল ডাকাত (২৮) কে আহত অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। জামাল ডাকাত উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির বোবারথল পশ্চিম গান্ধাই গ্রামের কালা মিয়ার পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সম্প্রতি পৌর শহরের বালুচরে ডাকাতি ঘটনাসহ একাধিক অভিযোগ রয়েছে।
বড়লেখা থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জিআর-১৪২/১৪ নং ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জামালকে গ্রেফতার করতে থানার এসআই স্বপন চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাল ডাকাত ধারালো দা নিয়ে আক্রমন করে। আত্মরক্ষার্থে পুলিশ এসময় দুই রাউন্ড শর্ট গানের গুলি বর্ষণ করে। শর্টগানের গুলিতে জামাল আহত হলে পুলিশ থাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জামাল ডাকাত গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানিয়েছেন তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলার অভিযোগ রয়েছে।
আপনার মন্তব্য