দিরাই প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৪৯

দিরাইয়ে পৃথক সংঘর্ষে আহত ৩০

দিরাইয়ের পল্লীতে পৃথক সংঘর্ষে শিশু ও মহিলাসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের দিরাই হাসপাতালে নিয়ে আসা হলে গুরুতর অবস্থায় সন্তোষপুর গ্রামের আব্দুল মুতালিব(৭৫),আব্দুল হাশেম,মুজাম্মেল (৩২),ইজাজুল (২৫)ইয়াছমিন বেগম (২৫) ও ধলুয়া গ্রামের আক্তার হোসেন (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।  

গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার তাড়ল ইউনিয়েনর সন্তোষপুর-তল বাউসি গ্রামে ও সকাল ৮টায় রাজানগর ইউনিয়নের ধলুয়া গ্রামে পৃথক সংঘর্ষগুলি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, উপজেলার তাড়ল ইউনিয়নের সন্তোষপুর গ্রামের সিদ্দিকুর রহমান ও তল বাউসি গ্রামের আক্কাস আলীর লোকদের মধ্যে শিশুদের ঝগড়ার জের ধরে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। অপরদিকে ধলুয়া গ্রামের আনোয়ার মিয়া ও আইয়ুব আলীর লোকদের মধ্যে পাওনা টাকা নিয়ে সংঘর্ষের ঘটনাটি ঘটে। উভয় সংঘর্ষে শিশু ও মহিলাসহ ৩০ জন আহত হয়।

দিরাই থানার এসআই মহাদেব বাছার জানান,সন্তোষপুরের সংঘর্ষেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত