৩০ সেপ্টেম্বর, ২০১৫ ২১:২৪
মৌলভীবাজারের বড়লেখায় ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০ সেপ্টেম্বর বিকেলে সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, ডিজিএম নীল মধাব বণিক প্রমুখ।
আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী ১৪টি স্টলের মধ্যে উন্নয়নমূলক কার্যক্রম প্রদর্শনীসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারি ৩টি স্টলকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্ত স্টলগুলো হলো-একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক, কৃষি অফিস, পরিবার পরিকল্পনা অফিস।
আপনার মন্তব্য