বড়লেখা প্রতিনিধি

০১ অক্টোবর, ২০১৫ ২১:৩৮

বড়লেখায় পাশবিকতার শিকার স্কুল ছাত্রী

মৌলভীবাজারের বড়লেখায় বুধবার সকালে গরু চরাতে গিয়ে দরিদ্র পরিবারের এক প্রাইমারী স্কুল ছাত্রী (১১) দুই লম্পট কর্তৃক পাশবিকতার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ ছাত্রীটিকে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

থানা পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার বড়গুল গ্রামের দরিদ্র পরিবারের ৫ম শ্রেণীর প্রাইমারী স্কুল ছাত্রী (১১) বুধবার সকালে বাড়ির পাশে গরু চরাতে যায়। একা পেয়ে শুয়ারারতল গ্রামের আইয়ুব আলীর ছেলে ইসলাম উদ্দিন (৩০) ও আব্দুল আজিজের ছেলে আব্দুল কাদির (২২) জোরপুর্বক পালাক্রমে পাশবিক নির্যাতন চালায়।

জনৈক পথচারী ছাত্রীটির চিৎকার শুনে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়ীতে পৌঁছে দেন। অবস্থার অবনতি ঘটলে রাতে বাবা-মা ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বড়লেখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান জানান, ছাত্রীটির নানা বাদী হয়ে দুই লম্পটের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।   

আপনার মন্তব্য

আলোচিত