নিউজ ডেস্ক

০২ অক্টোবর, ২০১৫ ১৩:০৬

চাকরি জাতীয়করণ ও ট্রাস্ট আইন বাতিলের দাবি বিসিএইচসিপিএ’র

চাকরি জাতীয়করণ ও ট্রাস্ট আইন বাতিলের দাবিতে সিলেটে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন (বিসিএইচসিপিএ) মানববন্ধন করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাংগনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বিসিএইচসিপিএ’র সিলেট বিভাগীয় আহ্বায়ক মো:ছায়ফূল আলম রুকন, সদস্য সচিব মো ইউনূছ আহমদ, সিলেট জেলা শাখার সভাপতি জামিল আহমদ, সা: সম্পাদক নজরুল ইসলাম, মৌলভীবাজার জেলা শাথার আব্দুল কাইয়ূম, জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা শাখার তানজিল মিয়া, আক্তার হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সরকার থেকে আশ্বাস দেয়ার পরও তাদের চাকরি জাতীয়করণ হয়নি।জাতীয়করনের আশায় অনেকে অন্যকোনো চাকুরীতে আবেদন করেননি।ফলে দেশের চৌদ্দহাজার কর্মীর মধ্যে সাড়ে চার হাজার কর্মীর সরকারী চাকুরীরর আবেদনের বয়স পার হয়ে গেছে। এমতাবস্থায় এদের  ভবিষ্যত অনিশ্চয়তার মুখে।

চাকরি জাতীকরনসহ তাদের দাবী না মানলে আরোও কঠোর অন্দোলন কর্মসূচী গ্রহন করা হবে বলে জানান বক্তারা।

মানববন্ধন শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত