০২ অক্টোবর, ২০১৫ ১৭:৩২
দিরাইয়ে রাতের আধাঁরে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ৮ ভরি স্বর্নালঙ্কারসহ ৪ লক্ষাধিক মালামাল লুট করেছে। বৃস্পতিবার রাত ১ টায় উপজেলার জগদল ইউনিয়নের আটপুড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এসময় ডাকাত দলের হামলায় শিক্ষক দম্পতি আহত হয়েছেন।
আহতরা হলেন উপজেলার জগদল ইউনিয়নের আট পুড়িয়া গ্রামের বাসিন্দা ও জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ের প্রবীন শিক্ষক কিরন শংকর চক্রবর্তী (ভানু)ও তার স্ত্রী জগদল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপর্ণা চক্রবর্তী।
আহতদের দিরাই হাসপাতালে নিয়ে আসা হলে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দিরাই থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টায় ১৫/২০ জনের একদল ডাকাত ইঞ্জিনচালিত নৌকা যুগে শিক্ষক কিরন চক্রবর্তীর বাড়িতে হানা দেয় এবং বসত ঘরের সামনের দরজা ভেঙ্গে প্রবেশ করে।
ডাকাতরা বাড়ির মালিক শিক্ষক শংকর চক্রবর্তি(ভানু) ও তার স্ত্রী অপর্না চক্রবর্তিকে আহত করে । এবং তাদেও মেয়ে শ্রাবন্তি, ভাইয়ের মেয়ে অনামিকা ও পুর্নিমাকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি চালায়। আহত শিক্ষক অপর্ণা চক্রবর্তী জানান ডাকাতরা ঘরে থাকা ৮ ভরি স্বর্নালঙ্কার, নগদ ২৫ হাজার টাকা তার কানের লতি ছিড়ে স্বর্নের দোল ছিনিয়ে নিয়ে ডাকাতরা চলে যায়। ডাকাতরা বাড়ি থেকে নেমে গেলে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে।
এ সময় গুরুতর আহত অবস্থায় আহত শিক্ষক দম্পতি কে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। আশংকা জনক অবস্থায় শুক্রবার সকালে তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
ডাকাতির বিষয়টি সত্যতা নিশ্চিত করে দিরাই সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সুরত আলম জানান, ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতরা সংঘবদ্ধ হয়ে নৌকা যুুগে এই শিক্ষকের বাড়িতে হানা দেয়। এসময় স্বর্নালঙ্কার, মোবাইল সেট ও নগদ টাকা নিয়ে গেছে।
আপনার মন্তব্য