নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০১৫ ০০:৫৫

নবীগঞ্জে দুর্ঘটনায় নিহত ৬: হাসপাতালে মারা গেলেন আ. লীগ নেতার স্ত্রী-সন্তান

সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলে, দু'জন সিলেট ওসমানী হাসপাতালে ও একজন মৌলভীবাজার সদর হাসপাতালে মারা যান।

দুর্ঘটনার পরপর গুরুতর আহত ৬ জনকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে রাত ১১ টার দিকে জেলা আওয়মামী লীগের উপ প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশের স্ত্রী মোরশেদা বেগম (৪০) ও জালালাবাদ সেনানিবাসে কর্মরত সেনা সদস্য আবু সালেহ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মোরশেদা বেগম অন্তঃস্বত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

অপরদিকে আহতদের মধ্যে ৪ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে মারা যান আওয়ামী লীগ নেতা পলাশের ছেলে মেহেদী (৪)।

জানা যায়, ওই বাসে স্ব-পরিবারে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন মোস্তাক আহমদ। এ সময় তিনিসহ স্ত্রী মোরশেদা বেগম (৪০), ছেলে মেহেদী (৪), মেয়ে মীম (৭) ও তাঁর গৃহকর্মী মনোয়ারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা মোস্তাক আহমদ, তার স্ত্রী মুর্শেদা বেগম, মেয়ে মীম, ও গৃহকর্মী মনোয়ারাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে আসেন।

শুক্রবার রাত সাড়ে ৯টায় এ হবিগঞ্জ জেলার নবীগঞ্জের সৈয়দপুরে দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস সৈয়দপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনস্থলেই ৩ যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ২০ জন।

আপনার মন্তব্য

আলোচিত