০৩ অক্টোবর, ২০১৫ ২০:৫৩
রাজ্য নেই, রাজ সিংহাসন নেই। তবু তো রাজা ছিলেন। অবশেষে তিনিও চলে গেলেন। সিলেটে ওঁরাও সম্প্রদায়ের শেষ রাজা জম্বু ওঁরাও আর নেই। ১১০ বছর বয়সে আজ শনিবার সকালে শহরতলীর বালুচরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিকালে শহরতলীর দলদলি চা বাগানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যা আত্নীয়-স্বজন রেখে গেছেন।
প্রসঙ্গত, শহতলীর বালুচর এলাকা এক সময় ওঁরাও সম্প্রদায়ের বসবাস ছিল। সেখানে ছিল তাদের শত শত একর ভুমি। ভূমি দখল, কর্মসংকটসহ নানা কারণে সিলেটে আজ ওঁরাওরা অস্তিত্ব সংকটে। জায়গা জমি হারিয়ে ওঁরাও সম্প্রদায়ের লোকজন বালুচর ছেড়ে বিভিন্ন স্থানে চলে গেছেন। তাদের শেষ রাজা জম্বু’র আশ্রয়ে বর্তমানে ৩০/৩৫টি পরিবার ওই এলাকায় বসবাস করছে। কিন্তু শেষ রাজা জম্বু শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করায় অভিভাবকহীন হয়ে পড়লেন ওঁরাওরা।
আপনার মন্তব্য