০৪ অক্টোবর, ২০১৫ ১৬:৫৭
সুনামগঞ্জের ধর্মপাশায় এক জুয়ারিকে ২০দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো.নাজমুল হক সদর ইউনিয়নের দশদরী গ্রামের মৃত ফজলুল হকের ছেলে লিয়াকত আলী (৪৫) কে এদন্ডাদেশ দেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার ধর্মপাশা উপজেলার সদর ইউনয়নের পাথারিয়া এলাকায় কিছু লোক জুয়ার আসর বসিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে অভিযান নামে পুলিশ। এ সময় বেশ কয়েকজন মিলে জুয়া খেলছিলো। পুলিশ দেখে সবাই পালালেও জুয়া খেলার সাড়ে ৩হাজার টাকাসহ লিয়াকতকে আটক করে পুলিশ।
রোববার সকালে ভ্রাম্যমাণ বিচারক মো.নাজমুল হকের আদালতে হজির করা হলে লিয়াকতকে ২০ দিনের সশ্রম কারাদন্ড দেন এবং উদ্ধার করা সাড়ে ৩ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ারও নির্দেশ দেন।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. গোলাম কিবরিয়া জানান, আসামিকে জেল হাজতে প্রেরন করা হচ্ছে।
আপনার মন্তব্য