০৫ অক্টোবর, ২০১৫ ১৩:১৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নে মোটরসাইকেলের চাপায় সুকেরা খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার ভোরে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুকেরা খাতুন ভূনবীর ইউনিয়নের আলিয়াকুল গ্রামের মৃত ওয়াছির উল্লাহর স্ত্রী।
পুলিশ জানায়, রোববার বিকেলে ভূনবীর ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা পারাপারের সময় সুকেরা খাতুনকে একটি মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মৃত্যু হয় তার।
শ্রীমঙ্গল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে।
আপনার মন্তব্য