নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০১৫ ১৬:০৮

কোম্পানীগঞ্জে বারকি নৌকা জব্দ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২টি বাংলাদেশী বারকি নৌকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (৪ অক্টোবর) উপজেলার পাথরকোয়ারী এলাকার ধলাই নদীতে অভিযান চালিয়ে নৌকাটি আটক করা হয়। 

বিজিবি ৫ ব্যাটালিয়নের সূত্রে জানা যায়, বিওপি’র সুবেদার কাজি নিজাম উদ্দিনের নেতৃত্বে উপজেলার পাথরকোয়ারী বিওপি’র বিজিবি’র সদস্যরা সোমবার সকাল সাড়ে ৭টায় ধলাই নদী এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ধলাই নদী থেকে ২টি বাংলাদেশী বারকি নৌকা উদ্ধার করে। 

উল্লেখ্য, জব্দকৃত বারকি নৌকা আনুমানিক সিজার মূল্য ১৬ হাজার টাকা।


 

 

 

আপনার মন্তব্য

আলোচিত