০৬ অক্টোবর, ২০১৫ ১৫:৫৫
বিয়ানীবাজার উপজেলায় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নিজদলের কর্মীদের হাতে আহত হয়েছেন তিন ছাত্রদল কর্মী। মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুর ১টার দিকে পৌর শহরের কলেজ রোডে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- মূলধারা গ্রুপের নেতা বোরহান উদ্দিন, আনোয়ার হোসেন লিটন ও আলমাস আহমদ।
স্থানীয় সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল সমর্থক ছাত্রদলের মূলধারা গ্রুপের নেতাকর্মীদের ওপর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিসবাহ গ্রুপের ক্যাডাররা এ হামলা চালায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ এ ব্যাপারে বলেন, নিজ দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন।
উল্লেখ্য, আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপনার মন্তব্য