০৮ অক্টোবর, ২০১৫ ১৩:১৭
প্রবাসী অধ্যুষিত সিলেটে টেলিফোনে বিয়ের বিষয়টি অনেক আগে থেকেই চলে আসছে। প্রযুক্তির উন্নয়নের ফলে এখন ভিডিকনফারেন্সও বেশ প্রচলিত। ভিডিওকনফারেন্সে বড় বড় উন্নয়ন কাজের উদ্বোধন, ঢাকায় থেকে তৃণমূল পর্যায়ের উন্নয়নের খবরাখবর নেওয়া যাচ্ছে সহজেই। আজ ভিডিওকনফারেন্সের মাধ্যমেই সিলেটের কাজির বাজার সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো বিমানবন্দর-বাদাঘাট-কুমারগাও বাইপাসকে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ কাজের।
কাজির বাজার সেতুর উদ্বোধন ও জাতীয় মহাসড়কে উন্নীতকরণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে আজ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এই ভিডিওকনফারেন্সে যোগ দেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সরকারের আমলে সিলেটে অনেক উন্নয়ন হয়েছে। আরো উন্নয়ন হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে কেবল পিলার গেড়ে নাটক করে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। সেতু নির্মাণসহ সিলেটের যতো উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগ করেছে।
ভিডিও কনফারেন্সে সিলেট থেকে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন।
এসময় সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংসদ ইমরান আহমদ, মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
সিলেট নগরীর যানজট নিরসনে শেখঘাট এলাকায় সুরমা নদীর উপর নির্মান করা কাজিরবাজার সেতু। নির্মন শুরুর ১০ বছর পর এ সেতুর উদ্বোধন করা হলো। সেতুটি নির্মানে ব্যয় হয়েছে ১৬২ কোটি টাকা।
আপনার মন্তব্য