নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০১৫ ১৪:০৩

বিদেশি হত্যা আভ্যন্তরীন অশুভ রাজনীতির অংশ: সিলেটে ইকবাল সোবহান

দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনা কোন আর্ন্তজাতিক সন্ত্রাসবাদের অংশ নয়; বরং এই হত্যা কান্ডগুলো দেশের অভ্যন্তরিন অশুভ রাজনীতির অংশ। যারা বাংলাদেশের ভাবমুর্তি বর্হিবিশ্বে ক্ষুন করতে চায়, তারাই এর সাথে জড়িত। তাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। এমনটি বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্ঠা ইকবাল সোবহান চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর হোটেল রোজভিউতে আয়োজিত তিন দিন ব্যাপি আর্ন্তজাতিক পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার আল আমীন, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অরুপ চৌধুরী। উদ্বোধন শেষে মেলা ঘুরে দেখেন অতিথিরা। ১০ অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা। এতে ১৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

সিলেট ট্রাভেল ম্যাট'২০১৫ নামে এ মেলার আয়োজন করেছে ভ্রমন বিষয়ক পাক্ষিক 'দি বাংলাদেশ মনিটর'। আয়ােজকরা জানিয়েছেন প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।

মেলা চলাকালীন অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলো বিমান টিকিট, ট্যুর প্র্যাকেজ, হোটেল রুম, ও অন্যান্য পন্য ও সেবার উপর বিশেষ মূল্য ছাড় প্রদান করছে।

আপনার মন্তব্য

আলোচিত